দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। তারা সবাই সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সদস্য। সভাপতি পদে অ্যাডভোকেট মো. নূরুল হক এবং অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে ১০৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতভর ভোট গণনার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট আবু রেজা বাবলু।
ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।
বিএনপিপন্থী আইনজীবী প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল ও অ্যাডভোকেট আলহাজ্ব একেএম মইনুল হোসেন মিলন, সহ সম্পাদক পদে অ্যাডভোকেট সজীব সরকার রোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও অ্যাডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে অ্যাডভোকেট মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, অ্যাডভোকেট রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), অ্যাডভোকেট মো. শাহীন আলম, অ্যাডভোকেট জায়েদ বিন খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সামির আল রশিদ বিপ্লব।
এদিকে গত ১৫ এপ্রিল ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে ১৬ জনের প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রফেসর অ্যাডভোকেট আব্দুল বারি। স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবীদের জানানো যাচ্ছে যে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে ১৩ এপ্রিল সব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হলো।
বাতিলের তালিকায় ছিলেন সভাপতি পদে অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে অ্যাডভোকেট দিদারুল ইসলাম, অ্যাডভোকেট এ কে এম কামাল হোসেন খান, অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদুল হক, সহসম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট ছাহবিয়া হক (কানিজ), অডিটর পদে অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ (ইমন), সদস্য পদে অ্যাডভোকেট এ কে এম মুনমুন আহমেদ (সেলিম), অ্যাডভোকেট রফিকুল ইসলাম ফকির, অ্যাডভোকেট সাবিহা সুলতানা (জেরিন), অ্যাডভোকেট এম কামরুল হাসান সরকার, অ্যাডভোকেট ফুয়াদ হাসান (নিউটন), অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাঈম ও অ্যাডভোকেট তানিয়া আক্তার (রেশমী)।
/অ